জাতীয়

সচিবদের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এর ফলে খাদ্য বিতরণ ও ওষুধসামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রয়েছে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৯ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উদ্ভাবনী কাজে বিশেষ অবদানের জন্য মন্ত্রণালয় ও সংস্থার ছয়জন কর্মকর্তার মাঝে ‘উদ্ভাবক পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

করোনা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশংসা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনাকালে খাদ্য ও ওষুধ বিতরণ কার্যক্রম সহজ হয়েছে। ইউএনও, ডিসিরা মানুষের দ্বারে দ্বারে গেছেন। মানুষ আরও সাহস পেয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ঘায়েল করে ফেলেছিল। উন্নত বিশ্ব এবং ইউরোপের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা করোনা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছিল। করোনা পরিস্থিতিতে ব্যাপক ভয় তৈরি হয়েছিল। সে ভয় দূর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলেছেন।

খালিদ মাহমুদ করোনা মোকাবেলা নিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছেন, তাদের সাহসী করে তুলেছেন। প্রধানমন্ত্রী সব সময় আমাদের সাহস দেন, পথ দেখান। তার এ সাহস আমাদের পথ চলায় পাথেয় হয়ে থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা