জাতীয়

চাকা না চললে পেট চলে না

নিজস্ব প্রতিেবেদক: অটোরিকশা অটোভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কর্মচারি ফেডারেশন। রোববার (২৭ জুন) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় উপদেষ্টা মাসদু রানা বলেন, এই শররের রিকশা চালকের চাকা চললে তাদের পেট চলে। ঢাকা শহরে ১১ লক্ষ রিকশা চালক আছে, যাদের আয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল থাকে। যানযট নিরসনে রিকশা বন্ধ না করে ফ্রাইভেট কার বন্ধ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

নগর সভাপতি রাজু আহমেদ বলেন, সরকারকে ভাবতে হবে সাধারণ মানুষের পেটে লাতি মেরে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শহরে অনেক শারীরিক প্রতিবন্ধী চালক আছে যারা এই রিকশা চালিয়ে তাদের পরিবার চালায়। আর আপনি বললেন রিকশা বন্ধ করে দেওয়া হবে? এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না।

এসময় কামরাঙ্গীরচর এলাকার এক চালক বলেন, আমাদের পুনর্বাসন না করে কোনভাবে রিকশা বন্ধ করা যাবে না। আমাদের প্রয়োজনে রাস্তায় আলাদা লেন করে দেন।

আয়োজিত মানবন্ধনে বাংলাদেশ কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় মহানগর নেতারা উপস্থিত হন। পাশাপাশি বিভিন্ন এলাকার রিকশা চালকরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/ জেআই/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা