ছবি-সংগৃহীত
জাতীয়

লকডাউন সিদ্ধান্ত পরিবর্তনের কারণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য আগামী সোমবার (২৮ জুন) দেশজুড়ে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত পিছিয়ে ১ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে এ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইঙ্গিত দিয়েছিলেন যে, জুন ক্লোজিংয়ের জন্য সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস খোলা থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সেই ইঙ্গিত বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আগামী সোমাবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন হবে। এমনকি ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি পরিষেবা বাদে সব সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রোববার (২৭ জুন) জানানো হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা