জাতীয়

কতোটা কার্যকর হচ্ছে লকডাউন 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশপাশের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ এই সাত জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। মঙ্গলবার (২২জুন) থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে কতোটা কার্যকর হচ্ছে এই লকডাউন? জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণ বলছে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকর করতে চালাচ্ছে তোড়জোড়।

সেই সঙ্গে টহল অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণও। তবুও কিছু সংখ্যক মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে শহরে বা সড়কে চলাচল করছে।

এদিকে জনগণকে সচেতন করতে ও বিনা প্রয়োজনে বাইরে না আসার জন্য মাইকিং করছে প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুরোধের কোন তোয়াক্কা না করে অনেককে মাস্ক বিহীন সড়কে চলাচল করতে দেখা গেছে।

তবে জেলাগুলোতে কোনো দূর পাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। জেলার লোকাল প‌রিবহন গুলোও বন্ধ রয়েছে। তবে শহরে বা পাড়া মহল্লার দোকানগুলোতে চুপিসারে মালমাল বিক্রি করতে দেখা গেছে। আবার লকডাউনের কোন প্রভাব পড়েতে দেখা যায়নি গ্রাম এলাকাগুলোতে । বন্ধ আছে ট্রেন চলাচল আর লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামছে না এই সাতে জেলায়।

অন্যদিকে মঙ্গলবারের ন্যায় বুধবারও ঢাকা থেকে দূরপাল্লার বাস ছড়েনি। আসেওনি কোনো বাস। আর ঢাকা জেলায় লকডাউন না থাকায় অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। তবে তাতে মানা হচ্ছে না খুব একটা স্বাস্থ্যবিধি।

এদিকে আইসিসিডিআরবি-এর এক গবেষণায় দেখা গেছে ঢাকার কিছু বস্তি ও সংলগ্ন এলাকায় ৭১ ভাগ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। চট্টগ্রামে ৫৫ ভাগ। আর আক্রান্ত হয়ে অ্যান্টিবডি হওয়া অনেক মানুষের মৃত্যুঝুঁকি তৈরি করে। তাই দ্রুত সবাইকে ভ্যাকসিন দেয়া এবং স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছে বিশ্লেষকরা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা