জাতীয়

ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যূরো :

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ একপ্রেস, মহানগর গোধূলী, তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, সোনার বাংলা এক্সপ্রেস, কর্ণফুলী কমিউটার, ঢাকা/চট্টগ্রাম মেইলসহ বেশ কয়েকজোড়া ট্রেন চলাচল করত। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো বলেন, মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকা রেল ভবন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারী করার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক ট্রেন চলাচল ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে মালবাহী ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, বুধবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে কোন ট্রেন না চালানোর ব্যাপারে আমরা নির্দেশনা পেয়েছি। তবে আপাতত অন্যান্য রুটের ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। সাথে সকল কন্টেইনার, জ্বালানী তেল, খাদ্যবাহী ও পণ্যবাহী ট্রেন যথা নিয়মে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২১ জুন) করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার সব কার্যাবলী ও জনসাধারণের চলাচল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ

সোমবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলায় লকডাউন দেয়ার কারণে ২২ জুন থেকে একতা, তিস্তা, সুন্দরবন, আন্তঃনগর যমুনা, লালমনি, দ্রুতযান, চিত্রা ও নীলসাগর এক্সপ্রেসসহ অন্যান্য সব কমিউটার ও লোকাল ট্রেন জয়দেবপুর ও টাঙ্গাইল স্টেশনে যাত্রাবিরতি করবে না। একই সঙ্গে যেসব জেলায় লকডাউন থাকবে সেই সব জেলার আওতাধীন কোনো স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করবে না। এ সিদ্ধান্তের দুদিনের মাথায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা