জাতীয়

বাংলাদেশে আরও তিনজনের দেহে বিটা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আরও তিনজনের দেহে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ‘বিটা’ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের ২৮ জনের দেহে বিটা পাওয়া গেল। নতুন তিনজন জনই পুরুষ। তারা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বাসিন্দা।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে মঙ্গলবার (৮ জুন) বাংলাদেশে করোনার এ ভ্যারিয়েন্ট শনাক্তের খবর প্রকাশ হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে করোনার ৫টি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এগুলো হলো- আলফা (যুক্তরাজ্য), গামা (ব্রাজিল), ডেলটা (ভারত), বিটা (দক্ষিণ আফ্রিকা), ইটা (নাইজেরিয়া)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের ভ্যারিয়েন্টগুলোর নামকরণ করেছে।

জিআইএসএআইডি বলছে, দেশে এ পর্যন্ত ২৮ জনের মধ্যে বিটা, ৪৪ জনের মধ্যে ডেলটা, ৮৪ জনের মধ্যে আলফা, ১৫ জনের মধ্যে ইটা এবং একজনের মধ্যে গামা শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে গত বছর বিটা ধরনটি প্রথম পাওয়া যায়। এর নাম ‘৫০১.ভি২’। গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম করোনার এই ধরনের অস্তিত্বের প্রমাণ মেলে। ঢাকার বনানীর ৫৮ বছর বয়সী এক নারীর শরীরে এই ধরনটি পাওয়া যায়।

বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসের চরিত্র হচ্ছে এটি দ্রুত নিয়মিতভাবে রূপান্তর হয়। বিশ্বে করোনাভাইরাসের হাজারো মিউটেন্ট আছে। তবে গবেষকেরা দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই ধরন (ভেরিয়েন্ট) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের গবেষকেরা বলছেন, করোনার জিনোম গবেষণায় তারা ভারতীয় ধরন ডেলটা ও দক্ষিণ আফ্রিকার ধরন বিটা বেশি পাচ্ছেন। এই দুটি বর্তমানে অন্য ধরনগুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক। সংক্রমণের বেশি সক্ষমতার কারণে এটি ছড়াচ্ছেও বেশি।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক মো. ইকবাল কবীর বলেন, দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য মূলত বিটা ভ্যারিয়েন্ট দায়ী। এটিকে করোনার ‘উদ্বেগের ধরন’ বলা হচ্ছে। করোনার টিকা নেওয়ার পরও এই ধরনটিতে আক্রান্ত হওয়ার খবর মিলছে। বিটা মোকাবিলা করতে টিকার কী ডোজ প্রয়োজন, সেটি এখনো গবেষকেরা বের করতে পারেননি। এ নিয়ে বিশ্বজুড়েই কাজ চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা