জাতীয়

২০২২ সালের ডিসেম্বরে মেট্রো রেল চলবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল)-এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন তথ্য উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এতদিন ধরে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছিল, ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মেট্রো রেল চালু করা হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় মোট ১২৮ দশমিক ৭৪১ কিলোমিটার (উড়াল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) দীর্ঘ এবং ১০৪টি স্টেশন (উড়াল ৫১টি এবং পাতাল ৫৩টি) বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্তে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে।

এ কর্মপরিকল্পনা অনুসরণে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি স্টেশন ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব ও দূর-নিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেলের (এমআরটি লাইন-৬) নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।

৩১ মার্চ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৬১.৪৯ শতাংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার বাড়ানোর জন্য বেসিক ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে বলেও জানান অর্থমন্ত্রী।

এরপর মুস্তফা কামাল বলেন, ‘উল্লেখ করা প্রয়োজন যে, ডিএমটিসিএলের মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু করা, এমআরটি লাইন-১ এর ডিটেইলড ডিজাইন সম্পন্ন করা, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুটের বেসিক ডিজাইন সম্পন্ন করা এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি শুরু করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা