জাতীয়

তৃতীয় লিঙ্গকে চাকরি দিলে কর ছাড় 

নিজস্ব প্রতিনিধি: নতুন অর্থবছরের (২০২১-২২) ‘তৃতীয় লিঙ্গের’ব্যক্তিদের সমাজের মূলধারায় আনতে বাজেটে কর ছাড় দেয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান বছরের পুরো সময় মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে চাকরি দিলে প্রদেয় করের ৫ শতাংশ রেয়াত পাবে।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের এ বাজেট প্রস্তাব তুলে ধরেন। এটি অর্থমন্ত্রী হিসেবে মোস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে পারলে দেশের উন্নয়নে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

নতুন অর্থবছরের বাজেটে নেয়া পদক্ষেপের ফলে এই জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে চাকরি দিলে ওই কর্মচারিদের পরিশোধন করা বেতনের ৭৫ শতংশ বা প্রদেয় করের ৫ শতাংশ নিয়োগকারী রেয়াত পাবে।

চলতি অর্থবছরের বাজেটে সরকার প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেয়। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী নিয়োগ দিলে সেই প্রতিষ্ঠানের প্রদেয় করের ৫ শতাংশ কর ছাড় দেয়া হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

৫ বছরে ২৫ কোটি গাছ, প্রধানমন্ত্রীর সবুজ উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নতুন কর্মসংস্থ...

সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজা, আটক ৩

ঢাকা জেলার সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের (এনডিইএ) কেন্দ্রীয় কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থ...

নোয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানির ও অবরুদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা