জাতীয়

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ। এবারের বাজেটে মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে। এতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে চলছে। ধারণা করা হচ্ছে গত বাজেটের চেয়ে এবারের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (৩ মে) ৩টায় ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার দায়িত্বকালে তৃতীয়, আওয়ামী লীগ সরকারের ২১তম ও বাংলাদেশের ৫০তম বাজেট। বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

বাজেটের প্রভাবে দাম বাড়তে পারে যেসব পণ্যের : আমদানি করা বিলাসী পণ্য যেমন- বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতি আমদানিতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবারের বাজেটে তামাকজাত পণ্যে স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হবে। এনবিআর সূত্র অনুসারে, সিগারেটের ক্ষেত্রে মধ্যম সারির একটি স্ল্যাবে দাম বাড়তে পারে।

অগ্রিম কর আরোপের কারণে দাম বাড়বে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের। প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০ শতাংশ বাড়তে পারে।

ভ্যাট আরোপের কারণে খুচরা পর্যায়ে স্যানেটারি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও টাইলসের দাম বাড়তে পারে।

দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে। সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো।

দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা ক্যাপসিকাম ও বেবিকর্নের ওপর শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা