জাতীয়

মিয়ানমার থেকে ফিরে এলো বিমান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দেশটির আকাশে প্রায় ১ ঘণ্টার মতো উড়ছিল ফ্লাইটটি।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবতরণের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মালয়েশিয়া না গিয়ে ঢাকা ফিরে এসেছে। বিমানের ক্যাপ্টেন ও ক্রু ছাড়া কোনো যাত্রী ছিল না। তারা সবাই অক্ষত ও নিরাপদে রয়েছেন।

জানা যায়, বিমানের বিজি-৮৬ ফ্লাইটটি একটি ‘ফেরি ফ্লাইট’ ছিল। অর্থাৎ খালি বিমান নিয়ে কুয়ালালামপুরে যাচ্ছিলেন ক্যাপ্টেন ও ক্রু। সেখান থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফিরে আসার কথা ছিল।

সেই উদ্দেশে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার পর ৪৫ মিনিট উড্ডয়ন করলে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটির দেখা দেয়। ওই সময়ে বিমান মিয়ানমারের আকাশে উড়ছিল। তৎক্ষণাৎ সিদ্ধান্ত পাল্টে পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা হন। রাত ৯টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

সাননিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা