জাতীয়

আজ আসছে ফাইজারের টিকা

সাননিউজ ডেস্ক: ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে আজ সোমবার (৩১ মে)। রাত ১১টা ২০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার এ চালান ঢাকায় এসে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

গতকাল রবিবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এই এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা থাকলেও এ দিনে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল বুলেটিনে জানান, তাদের ফ্লাইট শিডিউল জানানো হয়নি, টিকা পেতে কিছুটা দেরি হতে পারে।

তার কিছু সময় পরই তিনি জানান, ফাইজার বায়োএনটেকের টিকা আসছে নির্ধারিত সময়েই। পরে বিকালে মন্ত্রণালয় থেকেও জানানো হয়, ভ্যাকসিন আজই আসবে। কিন্তু আবারও সন্ধ্যার পরপরই জানানো হয় ভ্যাকসিন রবিবার না, সোমবার আসবে।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে গণমাধ্যমকে বলেন, ‘সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকা আসবে।’ অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে তিনি নিশ্চিত করেন।

এতবার কেন সময় পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হলো এমন প্রশ্নে ডা. শামসুল হক বলেন, ‘ফ্লাইট শিডিউল নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এ রকম হয়েছে। ওরা যে ফ্লাইট শিডিউল দিয়েছে সেখানে অ্যারাইভাল টাইম না থাকায় এই ভুল বোঝাবুঝি।’

উল্লেখ্য, দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে।

প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা