জাতীয়

স্মারকলিপি নিয়ে কোর্টে জাফরুল্লাহ-সাকি-নূর 

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫৪ নেতাকর্মীকে আটক করা হয়।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে সোমবার (৩১ মে) প্রধান বিচারপ্রতিকে স্মারকলিপি দিতে সুপ্রিম কোর্টে গেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিও তাদের সংহতি জানিয়ে কোর্টের ফটকে যান। তাদেরকে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে বাধা দেন পুলিশ।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানান, দুপুর সোয়া ১টার দিকে তারা সুপ্রিম কোর্টের মাজার ফটকে পৌঁছান। স্মারকলিপি নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ফটক বন্ধ করে দেয়া হয়। পরে জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি ও নূরসহ নেতাকর্মীরা ফটকে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি।

জানা গেছে, মোদিবিরোধী আন্দোলনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

সান নিউজ/একে/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা