জাতীয়

বাবার ফেরার অপেক্ষায় আনিসা

নিজস্ব প্রতিবেদক: বাবা ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালের ২০শে জুন থেকে নিখোঁজ। সেই থেকে বাবার ফেরার অপেক্ষায় কন্যা আনিসা ইসলাম। তার অপেক্ষার যেন শেষ নেই। প্রতিটি দিনই তার কাটছে কবে ফিরবে বাবা, এ প্রশ্নের উত্তর খুঁজেই।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে নিজের এ অপেক্ষার কথা জানান আনিসা। এতে গুম হওয়া সন্তানদের ফিরে পেতে বেশ কজন মা-ও তাদের বক্তব্য তুলে ধরেন।


আনিসা ইসলাম জানান, বাবাকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের কাছেও অভিযোগ করেছেন তারা। কিন্তু দু বছর হয়ে গেলেও এখনও কোন প্রতিকার পাওয়া যায়নি।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম লালা, দৃকের চিত্রশিল্পী শহীদুল আলম, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরু এবং ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস। এতে সভাপতিত্ব করেন মায়ের ডাক সংগঠনের সভাপতি আফরোজা ইসলাম আঁখি।


সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা