রাজনীতি
ঈদ উপলক্ষে 

ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর স্বজনদের খোঁজ নিল বিএনপি 

প্রধান প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী গুম-খুনের শিকার, করোনায় মৃত্যুবরণকারী এবং কারান্তরীণ নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের খোঁজ খবর নিয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত নেতারা ঢাকাসহ দেশব্যাপী এই কর্মসূচি ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলমান রাখেন।

সোমবার (১৮ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের নির্মম অত্যাচারে মৃত্যুবরণকারী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন এবং করোনায় মৃত্যুবরণকারী গাজীপুর জেলার কালীগঞ্জ থানা বিএনপি নেতা মো. নোমানের পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দেন।

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, করোনায় মৃত্যুবরণকারী সাবেক ছাত্রনেতা মরহুম ইয়াসির আরাফাত মাসুম, বিএনপি নেতা মরহুম আব্দুল আজিজ, মরহুম আব্দুস সালাম, মরহুম মোনায়েম খানের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দেন। এসময় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা সাজ্জাদ, আহসান, পরাগ, জামিরুল ইসলাম, মোস্তফা কামাল, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, হারুন মোল্লা প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও মঞ্জু খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেনকে দেখতে যান এবং তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক আফরোজা আব্বাস সোমবার রাজধানীর শাহজাহানপুর থানা যুবদলের কারান্তরীণ নেতা হামিদ, রুবেল, পল্টন থানা ছাত্রদলের কারান্তরীণ নেতা টুটুল, সন্ত্রাসীদের হামলায় নিহত মতিঝিল থানা ছাত্রদল নেতা মিজানুর রহমান টিটু, করোনায় মৃত্যুবরণকারী বিএনপি নেতা মো. মোবিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় আফরোজা আব্বাসের সঙ্গে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু, যুবদল নেতা মোনায়েম মুন্না, মাসুদ আহমেদ মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শারীরিকভাবে অসুস্থ এ্যাড. নজরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি এ্যাড. জাফর সাদিকের সঙ্গে দেখা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএ সিদ্দিক সাজু ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুলিশের গুলিতে নিহত মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক ডা. সগীর আহমেদ, কারান্তরীণ স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিলন হোসেনের পরিবার এবং আগুনে ক্ষতিগ্রস্ত মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন সিকদারের সঙ্গে সোমবার সাক্ষাৎ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা