জাতীয়

করোনার সনদ ছাড়াই ভারতীয় চালকদের বাংলাদেশে প্রবেশ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : করোনা পরীক্ষার সনদ ছাড়াই ভারতীয় ট্রাক চালকেরা পণ্য নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করায় সোমবার (২৪ মে) সকালে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় বন্দরের ব্যবসায়ীরা।
পরে করোনা পরীক্ষা সনদ দেওয়া হবে—ভারতের ব্যবসায়ীদের এমন আশ্বাসে এক ঘণ্টা পর বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন ও বন্দরের ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত ভারতে করোনার প্রভাব বাড়ছে। কিন্তু এ অবস্থার মধ্যেও ভারতীয় ট্রাক চালকেরা করোনা পরীক্ষা ছাড়া খুব সহজেই হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে দেশে প্রবেশ করছেন। এতে করে বন্দর এলাকার মানুষদের করোনার ঝুঁকির আশঙ্কা থাকায় ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরে দুপুর ১২টার দিকে ভারতের ব্যবসায়ীরা আশ্বাস দেন, ট্রাক চালকেরা করোনা পরীক্ষার সনদ নিয়ে পণ্য পরিবহণ করবেন। এমন আশ্বাসের পর বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা