জাতীয়

ঢাকায় ফিরেছে ৬২ লাখ মোবাইল সংযোগ

সান নিউজ ডেস্ক : বিধিনিষেধের মধ্যেও পবিত্র ঈদুল ফিতরের আগে এক কোটির বেশি মোবাইল সংযোগ রাজধানী ঢাকার বাইরে গেছে। আর গতকাল শনিবার (২২ মে) পর্যন্ত ৬১ লাখ ৯৪ হাজার ৬৪৩ সংযোগ আবারও ঢাকায় ফিরেছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকায় ফেরার এ তথ্য জানিয়েছেন।

১৫ থেকে ২১ মে পর্যন্ত মোবাইল সংযোগের অবস্থান ট্র্যাকিং করে এ তথ্য পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ঢাকায় ফেরা সংযোগের মধ্যে গ্রামীণফোনের রয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৯৯৯, রবির ১১ লাখ ৫০ হাজার ৩৪৬, বাংলালিংকের ১৭ লাখ ৯৪ হাজার ৯৮৭, আর সরকারি টেলিটকের রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৩১১ টি সংযোগ।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এটা মূলত ঢাকার বাইরে যাওয়া-আসা মোবাইল সংযোগের হিসাব। লোকজনের হিসাব নয়। কারণ ১৮ বছরের নিচে অনেকেই আছেন যাদের সিম নেই, আবার একেকজনের কাছে দুই-তিনটাও সিম আছে। কারো স্বামীর দুই তিনটা কিন্তু বউয়ের একটি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা মোবাইল সংযোগের অবস্থান ট্র্যাকিং করে এ তথ্যগুলো পেয়েছি। আমাদের টেলিকম টেকনোলজি ইন্ডাস্ট্রি কারো চাইতে এক চুল পরিমাণ পেছনে নেই। বরং আমরা সামনে আছি। যদি হেলথ মিনিস্ট্রি করোনার ডাটা চাইত, আমি বলতে পারতাম কোন বাড়িতে কতজন করোনা রোগী আছে। এ ধরনের কারিগরি ব্যবস্থা অলরেডি আমাদের কাছে ডেভেলপ করা আছে। এবং ফিউচারে আমরা এটাও জানাতে পারব, কোন সিমের সাথে আপনি কোন মোবাইল সেট ইউজ করছেন। এগুলো আমরা করছি কারণ এগুলো নিরাপত্তার জন্য খুবই জরুরি।’

মন্ত্রী বলেন, ‘দেশ যত ডিজিটাল হবে; তথ্য নিরাপত্তা জরুরি হবে। এখনই আমরা ডিজিটাল নিরাপত্তা সংকটে আছি। এই সংকট আরও বাড়বে। সুতরাং টেকনোলজি ছাড়া আর কোনো কিছু দিয়ে এটা মোকাবিলা করা যাবে না।’

সরকারি তথ্য অনুযায়ী মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ। যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। আর টেলিটকের সংযোগ সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা