জাতীয়

নেপাল থেকে ফেরার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

নিউজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আকাশপথে নেপাল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আর এ কারণে দীর্ঘদিন ধরে নেপালে আটকা আছেন বাংলাদেশি অনেক নাগরিক। তাদের দেশে ফেরাতে আগামী ২৭ মে বৃহস্পতিবার বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডু গিয়ে বাংলাদেশিদের নিয়ে সেদিনই আবার ঢাকায় ফিরে আসবে।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই ফ্লাইটে শুধুমাত্র নেপালে আটকেপড়া ট্যুরিস্টরা (পর্যটক) ফিরতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, আটকেপড়াদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের পাসপোর্ট ও নেপালের মোবাইল ফোন নম্বর দূতাবাসের ইমেইলে পাঠাতে হবে ([email protected])। এগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের ভ্রমণ অনাপত্তিপত্রের ব্যবস্থা করা হবে। এছাড়াও যারা বাংলাদেশে ফিরতে চান তাদের সরকার নির্ধারিত হোটেলগুলোর একটিতে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিকেট ও হোটেলের খরচ বহন করতে হবে যাত্রীকেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট, হোটেল বুকিংয়ের কনফারমেশন কপি দিয়ে টিকেট কিনতে হবে। এছাড়াও কাঠমান্ডু বিমানবন্দরের চেক-ইনের সময় যাত্রীর কাগজপত্রগুলো সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হবে। সবকিছু ঠিক থাকলেই কেবল তাদের প্লেনে ওঠার জন্য বোর্ডিং পাস দেওয়া হবে।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলে গত ১০ মে থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ বাংলাদেশ থেকে নেপালে যাওয়া ও আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বেবিচক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নেপাল ছাড়াও ১২টি দেশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সেই দেশগুলোর যাত্রীদের বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

নেপাল ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা