জাতীয়

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাংক বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে। বৃহস্পতিবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

এ দেশের দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিদেশ ফেরত শ্রমিকসহ তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়িয়ে শ্রমবাজারে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠানটি পৃথক দুটি প্রকল্পে এ ঋণ দিচ্ছে।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে।

এতে বলা হয়েছে, মোট ঋণের অর্ধেক তথা ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩ হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।

বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, ‘করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ; বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশ ফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই প্রকল্প দুটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো এবং সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা