জাতীয়

রুবেল বড়ুয়ার জামিন আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি নিয়ে চট্টগ্রামে গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার রুবেল বড়ুয়া নয়নের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ মঙ্গলবার (০৪ মে) এই আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আদালতের আদেশের পর আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী জানান, গোপন বৈঠকের অভিযোগে গত বছরের ১২ মে রুবেল বড়ুয়া নয়নকে গ্রেফতার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ। এ মামলায় গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। আজ আপিল বিভাগ শুনানি শেষে তার জামিন বহাল রাখে।

জানা যায়, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্ত করতে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ মামলার আসামি বিধান বড়ুয়ার সহযোগী রকি বড়ুয়ার বাড়িতে গোপন বৈঠকের খবর পায় গোয়েন্দা সংস্থা। বৈঠকে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, মাওলানা তারেক মনোয়ার, রকি বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা নজরদারিতে গোয়েন্দারা জানতে পারেন।

গত বছরের ১২ মে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে র‌্যাব-৭।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা