জাতীয়

রাতে ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ রাতে ঢাকাসহ দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছেন।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যার আগে কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা নাই। তবে গতকালকের মতো আজ রাতেও রাজধানীসহ সারাদেশে আবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়াসহ ঝড়, বৃষ্টির ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার। আবার কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

দীর্ঘ সময় বৃষ্টির অপেক্ষার পর গতকাল রবিবার রাতে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। গত কালের বৃষ্টিতে তাপমাত্রাও কমে এসেছিল। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আজ তাপমাত্রা গতকালের চেয়েও কম। মঙ্গলবার থেকে আরও কমবে।

আবহাওয়াবিদ বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন মাপা হয়েছে রাজারহাটে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা