জাতীয়

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদকে গত বছরের ৯ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব প্রদান করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ পেশাগত জীবনে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন।

হারুন ২০০৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মাত্র ১০ মাস নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হন। এছাড়া তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এর আগে হারুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের গর্বিত সন্তান। সাননিউজ/ এমআর/

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদকে গত বছরের ৯ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব প্রদান করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ পেশাগত জীবনে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন।

হারুন ২০০৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মাত্র ১০ মাস নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হন। এছাড়া তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এর আগে হারুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের গর্বিত সন্তান।

সাননিউজ/ এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা