জাতীয়

গণমাধ্যম সংকট নিরসনে ত্রিপক্ষীয় সভা প্রয়োজন  

নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যম শিল্পে বিরাজমান অস্থিরতা ও সংকট নিরসনে অনিতিবিলম্বে মালিক, সাংবাদিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সভা প্রয়োজন বলে জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এছাড়া চলতি সপ্তাহের মধ্যে বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। মে দিবসের আলোচনা সভা ও ডিইউজের নির্বাহী পরিষদের সভায় শনিবার এ দাবি জানায় ডিইউজে।

এ সময় ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, অনেক সংবাদমাধ্যম করোনা দুর্যোগের মধ্যেও মাসের পর মাস বেতন বকেয়া রেখেছে। ঈদ উৎসব ভাতা পরিশোধেও নানা ধরনের টালবাহানার কথা শোনা যাচ্ছে। এতে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

তিনি আরো বলেন, সংবাদমাধ্যমে অস্থিরতা তৈরির পাঁয়তার চলছে, যা কোনো সুখকর অভিজ্ঞতার জন্ম দেবে না। শিল্পে বিরাজমান অস্থিরতা ও সংকট নিরসনে অনিতিবিলম্বে মালিক, সাংবাদিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সভা প্রয়োজন। এর মাধ্যমে বৈশ্বিক সংক্রমণের সময়ে শিল্পে বিরাজমান সংকট নিরসনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ করা সম্ভব হবে।

প্রারম্ভরিক বক্তব্যে ডিইউজের সাধারণ সম্পাদক বলেন, প্রচার সংখ্যায় এগিয়ে থাকার দাবিদার অনেক সংবাদপত্র উচ্চ হারে সরকারি বিজ্ঞাপন বিল আদায় করছে। হাতিয়ে নিচ্ছে সরকারি ক্রোড়পত্রও। কিন্তু সাংবাদিকদের নায্য বেতন ও ভাতা পরিশোধে গড়িমসি চলছে। অনেক প্রতিষ্ঠান মাসের পর মাস বকেয়া রাখছে বেতন। করোনা দুর্যোগের মধ্যেই সাংবাদিক ছাঁটাই করছে বেশ কিছু প্রতিষ্ঠান। এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে ডিইউজে চরমভাবে উদ্বিগ্ন।

আলোচনায় অন্যান্যের মধ্যে ডিইউজের সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, সলিমউল্লাহ সেলিম, এ এম শাহজাহান মিয়া, জোবায়ের রহমান চৌধুরী প্রমুখ অংশ নেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা