জাতীয়

করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদেরকে করোনার সাথে বসাবাস করার অভ্যাস করতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে।যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার বলেও জানান তিনি।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এ সময় সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান সড়ক মন্ত্রী।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন সড়ক মন্ত্রী। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন তিনি।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান আছে। বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোন দুর্ভোগ হবে না বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা