জাতীয়

২০ কোটি হিট মুভমেন্ট পাসে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত দ্বিতীয় দফার লকডাউন চলছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে গত ১৩ এপ্রিল মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন।

শনিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১০ দিনে মোট ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জনকে মুভমেন্ট পাস দেয়া হয়েছে। আর গত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি।’

এআইজি সোহেল রানা বলেন, ‘একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই মুভমেন্ট পাস ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবলমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।’

বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অযথা কিংবা বিনা প্রয়োজনে বাইরে না বের না হয়ে পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করার কথা বলেন এই কর্মকর্তা। প্রয়োজনীয় কারণে যদি বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ (লকডাউন)। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা