জাতীয়

রমজানের ইফতারে বিশেষ ছাড় রেডিসনে

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস আসলেই বাহারি রকমের ইফতারে সাজে ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো। করোনায় এই সময়ে সেই আয়োজন এবার অনেকটাই সাদামাটা।

তবে সিমিত পরিসরে বাহারি রকমের ইফতারের ব্যবস্থা করেছে ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। সেই সাথে ইফতারে বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছে হোটেলটি।

মাত্র ১৪৫০ টাকায় দেশি বিদেশি খাবার দ্বারা ইফতার করতে পারবে যে কোন মানুষ। এই প্যাকেজে লোকাল ইফতারের আইটেম ছাড়াও বিশেষভাবে রয়েছে কাবাব, নান, হালিম, ফিশ, বিরিয়ানি, অ্যারাবিক সুইট সহ আরো অনেক কিছু।

রেডিসন ব্লুর ফুড এন্ড ভেভারেজ এর এসিসট্যান্ড ডাইরেক্টর কাজী সাজিদুল হাই বলেন, 'সব লেভেলের মানুষই যেন ইফতার কিনতে পারে সেদিকে নজর রেখেই আমাদের এবারের আয়োজন।

এবার স্পেশাল মাটন হালিমের চাহিদা অনেক। এ্যারবিক সুইটস এর চাহিদাও বেশ। যার মধ্যে ১০-১২ আইটেমের অ্যারাবিক সুইট আমরা তৈরি করে থাকি। আমাদের। আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ আছে যেটি ১৪৫০টা থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত আছে। তাছাড়া আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার আছে।'

রেডিসন ব্লুর এক্সিকিউটিভ সুস শেফ শেখ আব্দুল রাশিদ বলেন, 'আমাদের সব রান্নাগুলো বিশেষ ভাবে তৈরি করা হয়ে থাকে। সবার কাছে আমাদের রান্নার বেশ সুনামও রয়েছে। প্রতিদিন আমরা মানুষের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে থাকি। রমজান আসলে আমাদের ইফতারের স্বাদ নিতে অনেকেই ছুটে আসে।'

হোটেলটির ঢাকা ও চিটাগংয়ের ক্লাসটার জেনারেল ম্যানেজার এলেক্সডান্ডার হসলার বলেন, 'প্রতি বছরের ন্যায় এবারও আমরা মানুষের জন্য স্পোশাল ইফতারের ব্যবস্থা করেছি। করোনার এই কঠিন সময়ের মধ্যেও আমরা ভালো সাড়া পাচ্ছি। তবে আমাদের বিশ্বাস সামনে আরো মানুষ আসবে আমাদের এখানে।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা