জাতীয়

আলোচনায় ২৯ এপ্রিল থেকে গণপরিবহন 

নিজস্ব প্রতিনিধি: লকডাউনের বর্ধিত মেয়াদ শেষে আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান পরিবহন মালিকরা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল মধ্যরাতে।

তবে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

এই প্রেক্ষাপটে গণপরিবহন চালু করার বিষয়টি আলোচনায় এসেছে। বাস মালিকরা জানান, তারা সরকারের কাছে বাস চালু করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন লকডাউনের এই মেয়াদ শেষে বাস চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

বাস চলাচলের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বলেন, ‘আমরা বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী ও সচিবের সঙ্গে আলাপ করেছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ২৮ এপ্রিলের পর থেকে বাস চালাতে চাচ্ছি, সেটা বলেছি। এর মধ্যে তারাও সিদ্ধান্ত জানিয়ে দেবে। আশা করছি ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারব।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘দোকান ও মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্তে আমরা খুশি। আশা করি ধীরে ধীরে গণপরিবহনও চালু হবে। অপেক্ষা করুন দেখুন সরকার কী সিদ্ধান্ত নেয়।’

গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘গণপরিবহন কিংবা বাস চালুর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই।

সামনে ঈদ, ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে মার্কেট খোলার সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহন খুলে দিলে তো আর লকডাউনই থাকল না। তাই অন্তত আগামী ২৮ এপ্রিল লকডাউন বহাল থাকা পর্যন্ত গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। তারপরও উপর থেকে নির্দেশনা আসলে ভিন্ন কথা।’

তবে ২৯ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস চলাচলের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা