জাতীয়

বাংলাদেশকে টিকার ফর্মুলা দেবে রাশিয়া, রাখতে হবে গোপন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য রাশিয়ার সঙ্গে যৌথভাবে চুক্তি সই করেছে বাংলাদেশ। দেশটির সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিকা কিনবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের টিকা দিতে যে রাজি, সেটা জানিয়েছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না। এ জন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে। তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না। টিকার ফর্মুলা গোপন রাখা হবে, এটা কাউকে জানানো হবে না, এই শর্তে আমরা চুক্তি সই করেছি।’

রাশিয়ার সঙ্গে কবে কবে সই হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চুক্তি ইদানীং হয়েছে। বিভিন্ন রকমের আনুষ্ঠানিক দলিলে সই করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তিটা হয়েছে।’

আব্দুল মোমেন জানান, বাংলাদেশে টিকা উৎপাদনে সক্ষম এমন একাধিক প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেওয়া হয়েছে। এখন রাশিয়া এক বা একাধিক প্রতিষ্ঠানকে এ ফর্মুলা দিতে পারে। রাশিয়া যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রপ্তানির প্রস্তাব মেনে নিয়েছে।

‘রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য তো সময় লাগবে। জরুরি ভিত্তিতে যে টিকা লাগবে, সেটা তাদের কাছ থেকে কেনা হবে’, যোগ করেন আব্দুল মোমেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা