জাতীয়

‘অভিযুক্তদের তালিকা পাঠান, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে যাবো’

নিজস্ব প্রতিনিধি: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকা পাঠান। আমি অভিযুক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব। বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

তিনি বলেন, ‘বিনিময়ে শুধু আপনারা লকডাউন তুলে নেন। লকডাউনের অজুহাতে জোর করে যেসব মাদরাসা ও হেফজখানা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দেন। যাতে কোরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশে আল্লাহর রহমত নাজিল হয়।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির এসব কথা বলেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম-ওলামাদের গ্রেফতারের জন্য সরকার লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে দেশবাসীকে কষ্ট দিচ্ছে।’

তিনি বলেন, ‘করোনার কারণে প্রধানমন্ত্রী নিজ গৃহে বন্দি জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আবার তখন জুলুম চলছে মসজিদ, মাদরাসা, হেফজখানা ও এসব প্রতিষ্ঠানের হেফাজতকারীদের ওপর। রমজানের এই পবিত্র মাসে ইসলাম প্রচারকদের বন্দি করে রিমান্ডে নিয়ে সরকার অমানবিক নির্যাতন করছে। এসব জুলুম ও বর্বরতা দেখে আল্লাহ রাব্বুল আলামীন নাখোশ হবেন।’

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘হেফাজতের আন্দোলন সবসময় শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোনো সরকারই জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না।

সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে সবগুলো অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে এই মিথ্যা মামলা বাতিল করুন এবং কারাবন্দি সকল আলেম-ওলামাদেরকে মুক্তি দেন।’

হেফাজত আমির বলেন, ‘রাসূল (সা.) বলেছেন- মাহে রমজান হলো সাহায্য-সহানুভূতির মাস। বাকি ১১ মাসের তুলনায় রমজান মাসে ইবাদতের ফজিলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে শত শত আলেম-ওলামার ওপর জুলুম, গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা