জাতীয়

কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (২১ এপ্রিল) সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কক্সবাজার জেলার টেকনাফ, শাহপুরী দ্বীপ ও সেন্টমার্টিনের ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ স্টেশান টেকনাফ, স্টেশান সেন্টমার্টিন এবং আউটপোস্ট শাহপুরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন কেরুনতলী এলাকায়, টেকনাফ থানাধীন ০৪ নং সাবরাং ইউনিয়নের অর্ন্তভূক্ত শাহপুরী দ্বীপের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে এবং টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ইউনিয়নের সর্বমোট ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরন কার্যক্রমে স্টেশান কমান্ডার টেকনাফ লে. কমান্ডার মীর ইমরান উর রশিদ ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ কমান্ডার রাসেল মিয়া এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ৩১ মার্চ ২০২১ থেকে শুরু করে অদ্য পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক উপকূল/চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট এক হাজার গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা