জাতীয়

দুই ডোজ সম্পন্ন হলেই মিলছে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক : যারা এরইমধ্যে করোনা ভাইরাসের টিকার দুই ডোজ নিয়েছে, তাদের টিকা সনদ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। করোনা টিকার রেজিস্ট্রেশন অ্যাপ বা সুরক্ষা অ্যাপে পাওয়া যাচ্ছে এ সনদ।

সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকা সনদ অপশনের নির্ধারিত জায়গায় নিজের এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলেই একটি ওটিপি নম্বর চলে আসছে রেজিস্ট্রশনে দেয়া মোবাইল নম্বরে। ওটিপি নম্বর দিয়েই মিলছে সনদ। প্রয়োজনে যুক্ত করা যাচ্ছে পাসপোর্ট নম্বর। এতে থাকছে ব্যক্তির টিকার বৃত্তান্ত।

নাম বয়সের পাশাপাশি কোন টিকা, কোন তারিখে প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়া হয়েছে সেই তথ্য। পাশাপাশি একটি কিউয়ার কোর্ডও রয়েছে, স্ক্যান করলেও চলে আসছে পুরো তথ্য। এরপরই করোনা সনদ ডাউনলোড করা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত মোট ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, যা প্রথম ডোজ পাওয়া নাগরিকের সংখ্যার ২৯ শতাংশের সামান্য বেশি। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন মোট ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন।

গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও দেওয়া হচ্ছে। তবে সে সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়, দুই ডোজ মিলিয়ে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ ডোজ। আর মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।

এদিকে মঙ্গলবার (২০ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে। এছাড়া এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা