জাতীয়

লকডাউনেও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজানের তৃতীয় দিন আজ। সেইসঙ্গে এ রমজানের প্রথম শুক্রবার। রাজধানীর মসজিদগুলোতে আজ মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজ পড়তে আসা বেশিরভাগ মুসল্লি মাস্ক পরে এলেও জায়গার অভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। দেখতে দেখতে বেশিরভাগ মসজিদই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মসজিদ প্রাঙ্গণে জায়গা না হওয়ায় শত শত মুসল্লি রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন।

দুপুর ১টার দিকে রামপুরার সালাম বাগ মসজিদে গিয়ে দেখা যায়, হাজারের অধিক মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ পুরোটাই ভরে গেছে। মসজিদ প্রাঙ্গণে জায়গা না হওয়ায় কয়েকশ মুসল্লি রাস্তায় জায়নামাজ পেতে জুমার নামাজে অংশ নেন।

মসজিদটিতে জুমার নামাজ আদায় করা মো. আল মামুন বলেন, প্রতি জুমার নামাজেই এই মসজিদে মুসল্লিদের চাপ থাকে। তবে আজ রোজার প্রথম জুমা হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অন্যদিনের তুলনায় বেশি।

তিনি বলেন, ‘মানুষ এখন করোনাভাইরাসকে ভয় পায় না। গত বছর যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, মানুষ তখন বেশ ভয়ে ছিল। ঘর থেকে বের হওয়ার সাহস হতো না। কিন্তু এখন করোনাভাইরাসের ভয় আগের মতো নেই।’

মসজিদটিতে জুমার নামাজ আদায় করা আরেক মুসল্লি মহিউদ্দিন আহমেদ বলেন, আজ রোজার প্রথম জুমার নামাজ হওয়ায় মসজিদে ভিড় হবে ধারণা করেছিলাম। এজন্য ১টার আগেই মসজিদে চলে আসি। তারপরও মসজিদের ভেতরে জায়গা পাইনি। এজন্য মসজিদের বাইরে নামাজ আদায় করতে হয়েছে।

রামপুরার মতো খিলগাঁও, যাত্রাবাড়ী ও মিরপুরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়তে বিপুল সংখ্যক মুসল্লিদের আগমনের তথ্য পাওয়া গেছে। মিরপুরের মধ্য পাইকপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করা মো. মনির হোসেন বলেন, আমাদের মসজিদে প্রতি জুমার নামাজে মুসল্লিদের ভিড় হয়। তবে আজ অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি ছিল।

তিনি বলেন, মুসল্লিরা শান্তিপূর্ণভাবে মসজিদে ও রাস্তায় অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। জুমার দুই রাকাত ফরজ নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার দোয়া করা হয়েছে।

যাত্রাবাড়ীর ধলপুরের মসজিদে জুমার নামাজ আদায় করা মো. আরিফুল ইসলাম বলেন, আজ রোজার প্রথম জুমার নামাজ। মসজিদে ভিড় হবে এটাই স্বাভাবিক। দুপুর ১টার আগেই মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। করোনার ভয় দূরে ঠেলে মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের মসজিদে যেতে কেউ কোনো বাধা দেয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা