জাতীয়

লকডাউন বাড়ানোর পরামর্শ, দিতে হবে আরও কড়াকড়ি

নিউজ ডেস্ক : লকডাউনে ঢিলেঢালাভাবই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অন্তরায় মানছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, করোনায় মৃত্যু হার নিয়ন্ত্রণে থাকলেই কেবল কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি পুষিয়ে যাবে সে কারণে। প্রয়োজনে লকডাউন বাড়ানোর পরামর্শ।

দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন ছয় হাজারের বেশি। চলছে সর্বাত্মক লকডাউন। তবু নানা অজুহাতে কিংবা মুভমেন্ট পাস নিয়ে বের হচ্ছে মানুষ।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন যেন প্রায় দ্বিগুণ হয়েছে যান চলাচল। আবার সকালের চেয়ে বিকেল হলে বাড়ছে আনাগোনা। অথচ ঠিক এক বছর আগে এর চেয়ে কম সংক্রমণ মাথায় নিয়েও আরো কড়া লকডাউন দেখেছে দেশ।

রাস্তায় বের হওয়াদের মন্তব্য, এ বছর মানুষ লকডাউন মানতে রাজি নয়। কলকারখানা খোলা রাখলে কেউই লকডাউন মানবে না। গতবার সেনাবাহিনী ছিল। তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সেই লকডাউনে বাংলাদেশের সংক্রমণের হার প্রায় ৭৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছিল। তবে প্রথম দু’দিনের এই চিত্র দেখে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে সংক্রমণ কিছুটা কমলেও কাঙ্ক্ষিত সুফল পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে আরো কঠোরভাবে।

অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমান বলেন, লকডাউন বললেই মানুষ বাসায় থাকবে না। মানুষকে কিছুটা হলেও জোর দিতে হবে। নাহলে লাভ নেই।

প্রয়োজনে লকডাউন সময় আরো বাড়ানোর পরামর্শ তাদের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা