জাতীয়

ডি-৮ কাউন্সিল অফ মিনিস্টার্সের সভাপতি ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডি-৮ কাউন্সিল অফ মিনিস্টার্সের সভাপতির দায়িত্ব নিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভুসৌলু ডি-৮ কাউন্সিল অফ মিনিস্টার্সের ১৯-তম সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স ভার্চ্যুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে ডি-৮ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

সভার শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ডি-৮ কাউন্সিল অফ মিনিস্টার্সের
সভাপতি হিসেবে তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করায় অভিনন্দন জানান। এছাড়া তিনি ডি-৮ কে আরও সচল ও বেগবান করার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ নেওয়ায় ডি-৮ মহাসচিবকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ১৯৯৯-২০০১ মেয়াদে সফলভাবে ডি-৮ এর সভাপতিত্বের দায়িত্ব সম্পন্ন করে এবং দুই দশক পর দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ডি-৮ এর সভাপতির দায়িত্ব নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সন্ধিক্ষণে বাংলাদেশ এলডিসি গ্রুপ থেকে উত্তরণের জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করেছে। এ ঐতিহাসিক মুহূর্তে ডি-৮ এর সভাপতিত্ব লাভ বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের।

বিশ্ব অর্থনীতির ওপর কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব দূর করতে পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋনগ্রহীতাদের থেকে কিস্তি আদায় স্থগিত

সাম্প্রতিক অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে ক্ষ...

ভক্তদের অপেক্ষার অবসান, পর্দায় ফিরছেন তাহসান

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাহসান খান।...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

 শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ব...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা