জাতীয়

পথে পথে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিনে পরিবহন চললেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। পরিবহন না পাওয়া ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য এ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। একই সঙ্গে পর্যাপ্ত পরিবহন না থাকায় রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

শনির আখড়া, কাজলা এলাকায় তীব্র পরিবহন সঙ্কট দেখা গেছে। দু’একটা পরিবহন আসলেও যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

এছাড়া পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা গেছে যাত্রীসহ স্টাফদের। অধিকাংশ বাসেই দেয়া হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়াও দেখা গেছে, চালক-হেলপারদের। আবার দুই সিটে একজন যাত্রী নেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিসিটে যাত্রী নেয়ার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

আলমগীর হোসেন নামের এক যাত্রী বলেন, কাজলা থেকে যাত্রীরা কোনোভাবেই বাসে উঠতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক কষ্ট করে বাসে উঠতে হচ্ছে। এরপরও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

শনির আখড়া থেকে শ্রাবণ পরিবহনের প্রতিটি বাসই অতিরিক্ত ভাড়া নিচ্ছে। শুধু তাই নয়, অতিরিক্ত যাত্রীও নিচ্ছে তারা।

এদিকে, গত কয়েকদিনের মতোই সিএনজি চালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল অতিরিক্ত ভাড়ায় যাত্রী নিচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা