জাতীয়

২৭ মার্চ থেকে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক : মালবাহী ট্রেনের পর যাত্রীবাহী ট্রেনে ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রা শুরুর অপেক্ষায় নীলফামারীবাসী। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই ট্রেনের। চিলাহাটি স্টেশনসহ অন্যান্য অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও মোটামুটি প্রস্তুত উভয় অংশের রেলপথ।

দীর্ঘ ৫৫ বছর পর আবারো ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে চলবে যাত্রীবাহী ট্রেন। গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালবাহী ট্রেনের। ঢাকায় দু’দেশের প্রধানমন্ত্রী ২৭ মার্চ উদ্বোধন করবেন যাত্রীবাহী ট্রেনের।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নীলফামারীর চিলাহাটি স্টেশনে চলছে উন্নয়নের কাজ। চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণসহ ভিআইপি গেস্ট হাউসের কাজ শেষ হলেও অত্যাধুনিক হাইটেক মডেলের রেলস্টেশন, দোতলা টিএক্সআর অফিস, কাস্টম অফিস, ইয়ার্ডে আরো ৫টি লাইন বসানোর কাজ চলছে জোরেশোরে।

রেলওয়ে ট্রানজিট রুট পুনরায় চালু হলেও চিলাহাটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, পূর্ণাঙ্গ স্থলবন্দরের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

২০১৩ সালে সাবেক নৌপরিবহন মন্ত্রী চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা দিয়ে উদ্বোধন করেন। সেটা গেজেট আকারে প্রকাশও হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা