জাতীয়

এবার পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মেট্রোরেলের পর এবার চালু হতে যাচ্ছে বিদেশের আদলে পাতাল রেল। মাটির নিচেই থাকবে আধুনিক স্টেশন, প্রতিটি স্টেশনে ট্রেন থামবে ৩০ সেকেন্ড। ১১টি লাইনে চলবে এসব পাতাল রেল, এর মধ্যে ২০৩০ সালের মধ্যে চারটি লাইনের কাজ শেষ করতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সদরঘাটে লঞ্চ থেকে নামার পর থাকবে না আর পরিবহন সংকট। সদরঘাট থেকে গুলিস্তান, মহাখালী, কচুক্ষেত, উত্তরা হয়ে টঙ্গী পর্যন্ত ২৯ কিলোমিটার হচ্ছে পাতাল রেল।

এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার মোট ১১টি রুটকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে প্রথম চারটি রুট ঝিলমিল আবাসিক এলাকা থেকে টঙ্গী, সিদ্ধিরগঞ্জ টু কামরাঙ্গীচর, উত্তরা- নারায়ণগঞ্জ, গাবতলি থেকে মাস্তুল যার কাজ ৯২ কিলোমিটার কাজ শেষ করতে চায় ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে এসব সড়কের সম্ভাব্যতা যাচাই কাজের সাথে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে এসব সেমিনারের এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সেতু বিভাগের সচিব ও প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌস বলেন, ২০৭০ সাল পর্যন্ত এই লাইনগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে ৩০ সালের মধ্যে ৪টি, ৪০ সালের মধ্যে আরও ৪টি বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ৪০ লাখ মানুষের যাতায়াতের মাধ্যম হবে পাতাল রেল। আর ঘন্টায় ৬০ হাজার মানুষ এই রেল ব্যবহার করবে।

অনুষ্ঠানে জানানো হয়, পাতাল রেল নির্মাণের সময় রাজধানীতে চলমান উড়াল সড়ক এবং মেট্রোরেল নির্মাণের কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সমন্বয় করবে সেতু কর্তৃপক্ষ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা