জাতীয়

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: তিতাস কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিতরণ বিভাগ-১ এর কর্মকর্তা আব্দুল মোতালেবকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বুধবার (২৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করে।

রায়ে বলা হয়, দুদক আইনে ২০০৪ এর ২৭ (১) ধারায় আব্দুল মোতালেবকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড ও ২৬ (২) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুটি ধারার সাজা একত্রে চলবে বলে আদালত রায়ের আদেশে উল্লেখ করেন।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল মোতালেব আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মামলাসূত্রে জানা যায়, দুদকে দাখিল করা বিবরণীতে ২৭ লাখ ৮৪ হাজার ৮৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ৩৯ লাখ ১২ হাজার ৩৬৪ টাকা মূল্যের জ্ঞাতআয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ৩ নভেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আ স ম শাহ আলম। এরপর মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা