জাতীয়

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আইনুশবাগ চাঁদনগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হান্নানসহ ৬ জনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পূর্বশত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিণখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা