জাতীয়

মোদির কুশপুতুল কেড়ে নিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করার কর্মসূচি দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই টিএসসিতে দাহের জন্য তৈরি করে রাখা কুশপুতুল কেড়ে নিয়ে গেছে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকে। তারা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা বানিয়ে টিএসসিতে রাখে। অন্যদিকে বিকেল তিনটায় ছাত্রলীগের আনন্দ মিছিলে ‘যোগদানের’ জন্য সকাল থেকে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুত্তলিকা তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সকল অপকর্মের সমর্থন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা প্রদান করেছে। যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তীব্র সাংঘর্ষিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা