জাতীয়

কড়াইল বস্তি থেকে মা-ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বনানীর কড়াইল বস্তি থেকে হাসি বেগম (৩৫) ও তার ছেলে নিরবের (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর হাসি বেগমের স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন‌্য লাশ ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, হাসি বেগম স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কড়াইল বস্তিতে বাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। সোমবার (২২ মার্চ) রাতেও স্বামীর সঙ্গে হাসি বেগমের ঝগড়া হয়। সকালে পুলিশ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে। হাসি বেগমের স্বজনদের দাবি, হাসির স্বামী মা-ছেলেকে হত‌্যা করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা