জাতীয়

বিরোধ নিষ্পত্তি আইনের সংস্কার জরুরি

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রচলিত বিরোধ নিষ্পত্তি আইনের উল্লেখযোগ্য আইনি সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

সোমবার ( ২২ মার্চ )বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত এক ওয়েবিনারে এমন পরামর্শ দেন আলোচকরা।

রহমান এন্ড লিগ্যালের হেড অব চেম্বার ব্যারিস্টার মো. মনজুর রাব্বির সঞ্চালনায় রহমান এন্ড রাব্বি লিগ্যাল ল’ চেম্বারের সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশের বিরোধ নিষ্পত্তি আইন: প্রয়োজনীয় সংস্কারসমূহ’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে বিয়াক। এ আয়োজনের মিডিয়া পার্টনার বণিক বার্তা।

আলোচনায় বক্তারা তাদের নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিরোধ নিষ্পত্তি আইনের উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন। এসব সংস্কারের ফলে সাধারণ বিরোধ নিষ্পত্তি ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আরও ইতিবাচক ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেন।

বিয়াকের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, বিরোধ নিষ্পত্তি আইনে প্রয়োজনীয় সংস্কার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে আরও বেশি আকৃষ্ট করবে, যা আমাদের অর্থনীতির সামগ্রিক বিকাশ ও ব্যবসায়ের জন্য আরও সহায়ক হবে।

ওয়েবিনারে আরও অংশ নিয়েছেন সাবেক এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, সাবেক সিনিয়র সচিব মোহাম্মাদ শহীদুল হক, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের উপপরামর্শক এলিনা ফন্টেনলি, বিয়াকের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ. (রুমি) আলী, বিয়াকের পরিচালক এমএ আকমল হোসাইন, রহমান এন্ড রাব্বি লিগ্যালের উপদেষ্টা সদস্য মো. মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা