জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গার্ডার ধসে চার জন আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর এলাকয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে। এতে দু’জন বাংলাদেশি এবং দু’জন চীনা নাগরিক আহত হন।

পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারে নি। তবে, সেখান যারা কাজ করছিলেন তাদের অদক্ষতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

সাইফুল ইসলাম নামে প্রত্যক্ষদর্শী এক প্রবাসী জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দরের বিপরীত পাশে বিকট শব্দ হয়। তাকিয়ে ধুলো উড়ছে, মানুষ এদিক-সেদিক দৌঁড়াদৌড়ি করছে। পরে, কাছে গিয়ে দেখি গার্ডার ধসে পড়েছে। আহতেদের মধ্যে চীনা দু’জন নাগরিকের অবস্থা খারাপ ছিল। সাথে সাথে আমরা তাদের অ্যাম্বুলেন্সে তুলে দেই।

তিনি জানান, গার্ডারের উপর ১৫ থেকে ২০ জন লোক ছিল। যারা সবাই কম-বেশি আহত হয়েছে। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় তারা উপর থেকে নীচে ছিটকে পড়ে বলেও জানান সাইফুল ইসলাম।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা