জাতীয়

মনিরুল ইসলামকে এসবি’র প্রধান নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের(এসবি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মনিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৪ মার্চ )স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান) মনিরুল ইসলাম এসবি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

এসবি প্রধান মীর শহীদুল ইসলাম রোববার ১৪ মার্চ অবসরে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সরকারের কয়েকটি সূত্র শনিবার জানায়, মনিরুল ইসলামকে চলতি দায়িত্ব দেওয়া হবে। কারণ এই পদটি অতিরিক্ত আইজিপি পদমর্যাদা এবং প্রথম গ্রেডের (সচিব পদমর্যাদা)। মনিরুল ইসলাম ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় তাকে চলতি দায়িত্ব দেওয়া হবে।

এরপর চলতি বছরের যেকোনও সময় তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে। পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন।

এরপর যুগ্ম-কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন। জঙ্গিবাদ দমনে তার ভূমিকা প্রশংসা পেয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা