ছবি: সংগৃহীত
সারাদেশ

পর্যটকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে

নিনা আফরিন, পটুয়াখালী: বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তার চাদরে রাখার অঙ্গীকার করছি আমরা। উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: গাইবান্ধার বালুচরে কৃষকের সবুজ স্বপ্ন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটা পর্যটন মোটেলের হলরুমে ফোকাস-গ্রুপ আলোচনা (FGD) বাংলাদেশে টেকসই পর্যটন গড়ার লক্ষ্য স্থানীয় সকল স্টেক হোল্ডার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।

আরও পড়ুন: ইতালি গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ইন মিডিয়া) নাদিয়া ফারজানার সঞ্চালনায় কুয়াকাটাকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন- কুয়াকাটার পর্যটকদের সেবা দেয়া ১৬টি পেশার স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেসক্লাবের সাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম সহ আরো অনেকে।

উপস্থিত স্টেক হোল্ডারদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে সেগুলোকে সমাধানের জন্য কাজ করার কথা জানান বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক।

আরও পড়ুন: বিএনপি আন্দোলন করতে ব্যর্থ

তিনি বলেন, বর্তমান সরকার ট্যুরিজম সেক্টরকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোসহ টেকসই পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট অবস্থান টুরিস্ট পুলিশের আওতায় আনা হবে। শুধু কুয়াকাটা নয়, সারাদেশের দেশি-বিদেশি সকল পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে টুরিস্ট পুলিশ।

আরও পড়ুন: তীব্র যানজটের শঙ্কায় গণবিজ্ঞপ্তি

এ সময় তিনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পর্যটকদের সাথে ভালো ব্যবহার করবেন, যাতে কুয়াকাটার প্রতি পর্যটকরা আকৃষ্ট হয়। পর্যটকরা আপনাদের সবচেয়ে বড় সম্পদ এটা মনে রাখবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা