জাতীয়

‘করোনায় বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত বিমান ও পর্যটন’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই বিমান ও পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, করোনা মহামারি এই দু’টি শিল্পকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে আমাদের চেষ্টার ত্রুটি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের কাজ চলমান রয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল খাতে করোনাযোদ্ধা সম্মাননা ‘দুঃসময়ের বন্ধু’ (ফ্রেন্ড ইন নিড) সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউনের কারণে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনো আমাদের এয়ারলাইন্স ও বিমানবন্দরে কর্মরতরা নিরলসভাবে কাজ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে জীবনকে তুচ্ছ করে দায়িত্ব পালন করতে তারা দ্বিধাবোধ করেননি। এমনকি করোনার কারণে অনেক দেশের বিমানবন্দর বন্ধ হলেও আমাদের দেশের বিমানবন্দর একদিনের জন্যও বন্ধ হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম যখন চীনে করোনাভাইরাস শনাক্ত হলো, তখন চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করেছে। এপর লকডাউনের পুরো সময়জুড়ে দেশীয় দু’টি এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করেছে। সেজন্য তাদের ধন্যবাদ। তারা দেশের মানুষের জন্য কাজ করেছে। বিভিন্ন দেশে আটকে পড়া আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে মেডিকেল পণ্য দেশে এনেছে বিমান বাংলাদেশ ও ইউএসবাংলা। এই প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক লাভের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করেছে। সেজন্য তারা সম্মাননা পেতেই পারে।

অনুষ্ঠানে যেসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় সেগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়া।

সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন এয়ারলাইন্সের কর্ণধাররা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা