জাতীয়

টিকা প্রয়োগের ১৪তম দিন আজ

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশ জুড়ে টিকা প্রয়োগ চলছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টিকা প্রয়োগের ১৪তম দিন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) টিকা নেয়ার ১৩ তম দিনে সারা দেশে টিকা নেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। যার মধ্যে পুরুষ ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন নারী সংখ্যা ৮৫ হাজার ৫০০ জন। গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধশ শুরু হয়।

সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয় ৭ই ফেব্রুয়ারি। শুরুতে টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও দিনে দিনে বেড়েছে আগ্রহ। টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সোমবারপর্যন্ত ২৩ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে অক্সফোর্ডের করোনার টিকার দ্বিতীয় চালান ২০ লাখ ডোজ দেশে পৌঁছেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

এর আগে, ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা আসে বাংলাদেশে। বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান।

গত বছরের ৫ই নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়। গত ২৫শে জানুয়ারি ভারতের সিরামের প্রস্তুত করা এই ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় পৌঁছায়। তখন মোট ৫০ লাখ ডোজ আসে। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন এসেছে ৯০ লাখ ডোজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা