জাতীয়

১০ হাজার কর্মী নেবে সিঙ্গাপুর, রোমানিয়া ২: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর ১০ হাজার এবং রোমানিয়া ২ হাজার বাংলাদেশি কর্মী নেবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

সোমবার রাতে দ্বিপাক্ষিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা ফেরত এসেছে, কিন্তু এরমধ্যে সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে।’ কোন কোন খাতে লোক নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন খাতে তারা লোক নেবে।’

আব্দুল মোমেন বলেন, ‘রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায় ওই দেশ। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা