শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই 
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই 

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। তারা প্রিভিউ করবে আমরা (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলব কি না এবং কখন খুলব। কুইকলি খোলা যায় কি না, কী পদ্ধতিতে খুলব- যাতে সেইফটিও ঠিক থাকে, একইসঙ্গে লেখাপড়াও হয়। কারণ, এতদিন হয়ে গেছে। অন্যান্য দেশে ভার্চুয়ালি শিক্ষাপ্রতিষ্ঠান খোলাই আছে। সেইসব দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- আপনারা বসে চিন্তা-ভাবনা করেন আমরা খুলে দিতে পারি কিনা।’

আনুমানিক কোন তারিখের কথা বলা হয়েছে- এ বিষয়ে তিনি বলেন, ‘না কোন তারিখের কথা বলা হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে....গ্রামে-গঞ্জে দেখা গেছে ছেলেমেয়েরা একটু ফ্রিলি মুভ করছে। উনি (প্রধানমন্ত্রী) যেটা বলেছেন, আগে শিক্ষক ও কর্মচারীদের ভ্যাকসিনটা আগে কনফার্ম করতে হবে।’

জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গেট ভেঙে হলে প্রবেশ করছে। এ বিষয়ে কোন আলোচনা হয়েছি কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল বলেন, ‘এটা আলোচনা হয়নি। তবে এটা আলোচনা হয়েছে যে, বিশেষ করে যারা আবাসিক শিক্ষার্থী তাদের সেইফটিটাই হলো সবচেয়ে বড় রিস্কের বিষয়। তাদের জন্য সেইফটি মেজার্স নিয়ে কীভাবে স্কুল-কলেজ খোলা যায়, সেটা দেখার জন্য বলা হয়েছে।’

তবে কী বিষয়টি এমন দাঁড়ালো যে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহে না হলে আমরা আগামী রবি-সোমবারের মধ্যে ইনশাআল্লাহ বসে যাব। বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিতে পারব।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা