জাতীয়

রাজধানীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকার রাপা প্লাজায় একটি স্বর্ণের দোকানসহ ৩ টি দোকানে চুরির ঘটনায় ৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ১ জনকে চিহ্নিত করা হয়েছে। যাকে গ্রেফতারে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। পুলিশ জানিয়েছে, শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

শপিং মলে থাকা সিসি ক্যামেরার সংগ্রহকৃত ফুটেজে ৫ জনকে শপিং মলে ঢুকতে দেখা গেছে। তার মধ্যে ৪ জনের মুখে মাস্ক ও কাপড় দিয়ে বাঁধা ছিল। তাদের চেনা যাচ্ছে না। তবে এক চোরকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারে হাজারীবাগ, ধানমন্ডি এলাকায় প্রথাগত সোর্স ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঘটনার পর শপিং মলটির দুজন নিরাপত্তারক্ষী সেন্টু ও মুরাদকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মোবাইল কললিস্ট ধরেও চোরদের শনাক্তের কাজ করছে। গত ৭ ফেব্রুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় চুরির ঘটনা ঘটে। মার্কেটটির মহিলা টয়লেটের গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে।

এরপর রাজলক্ষ্মী জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান ও কয়েকটি কাপড়ের দোকানে চুরি করে। এই ঘটনায় স্বর্ণের দোকানের মালিক মহাদেব কর্মকার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। মামলাটি ধানমন্ডি থানা পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমনার বিভাগ তদন্ত করছে।

মামলার বাদী মহাদেব কর্মকার বলেন, ‘এই মার্কেটে ২০০৫/০৬ সালের দিকে একবার স্বর্ণের দোকানে চুরি হয়েছিল। আমার ধারণা মার্কেটের লোকজন জড়িত। চোরদের গ্রেফতার না করতে পারলে এই মার্কেটে আবার চুরি হবে। এখন পর্যন্ত কোনও আটক বা গ্রেফতারের খবর আমি পাইনি।’

মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ধানমন্ডি অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চুরির আগে চক্রটি মার্কেটের সবকিছু খুঁটিনাটি রেকি করেছে। তা না হলে মহিলা বাথরুমের জানালার গ্রিল এবং সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করার পথ আবিষ্কার করা সম্ভব না। দোকানের সামনে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল তাতেও তারা স্কচ-টেপ দিয়ে টিস্যু পেপার লাগিয়েছে।

মার্কেটের ম্যানেজার সাইফুর রহমান বলেন, ‘প্রতিদিন রাত ৯টার দিকে ব্যবসায়ীরা বের হবার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটের ভেতরে তল্লাশি করে গেট লাগিয়ে দেয়। এরপর নিরাপত্তাকর্মীরা মার্কেটের গেটের সামনে পাহারা দেয়। কেউ ভেতরে থাকে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে তারা চোরদের গ্রেফতার করতে পারলেই বিষয়টি আরও পরিষ্কার হবে, তারা কিভাবে ঢুকেছিল।’

মামলার বাদীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মার্কেটটিতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়। মার্কেটের কেউ চুরির সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না।’

পুলিশ মার্কেটের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ফুটেজে দেখে ৫ জনকে শনাক্ত করেছে। এদের মধ্যে দুজন মার্কেটের বাইরে অপেক্ষা করছিল। তার ৩ জন ভেতরে প্রবেশ করে। যে দুজন বাইরে দাঁড়িয়ে ছিল তারা সেখানে হাঁটাহাঁটি করছিল।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডির জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘আমরা তদন্ত করছি। তবে এখনও কোন গ্রেফতার বা আটক নেই। তবে শিগগিরই ভালো একটি ফল পাওয়া যাবে। আমরা ছাড়াও মামলাটি ডিবিও তদন্ত করছে। সবাই একযোগে কাজ করছি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা