জাতীয়

গুণীজনদের একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২১) একুশে পদক পেয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেন।

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক দেয়া হয়েছে।

পদক বিজয়ীরা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন এবং মরণোত্তর একুশে পদক বিজয়ীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা এই পদক গ্রহণ করেন।

এবছর একুশে পদক পেলেন যারা-

১. ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক সম্মাননা পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার)।
২. ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক পেয়েছেন শামছুল হক।
৩. ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন আফসার উদ্দীন আহমেদ (অ্যাডভোকেট)।
৪. শিল্পকলায় (সংগীত) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন বেগম পাপিয়া সারোয়ার।
৫. শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন রাইসুল ইসলাম আসাদ।
৬. শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)।
৭. শিল্পকলায় (নাটক) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
৮. শিল্পকলায় (চলচ্চিত্র) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন সৈয়দ সালাউদ্দীন জাকী।
৯. শিল্পকলায় (আবৃত্তি) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
১০. শিল্পকলায় (আলোকচিত্র) অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন পাভেল রহমান।
১১. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন গোলাম হাসনায়েন।
১২. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন ফজলুর রহমান খান ফারুক।
১৩. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য মরণোত্তর সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা।
১৪. সাংবাদিকতায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন অজয় দাশগুপ্ত।
১৫. গবেষণায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন অধ্যাপক ড. সমীর কুমার সাহা।
১৬. শিক্ষায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন বেগম মাহফুজা খানম।
১৭.অর্থনীতিতে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন ড. মির্জা আব্দুল জলিল।
১৮. সমাজসেবায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন প্রফেসর কাজী কামরুজ্জামান।
১৯. ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন কবি কাজী রোজী।
২০. ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন বুলবুল চৌধুরী।
২১. ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন গোলাম মুরশিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা